প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ । ৩:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সুজাতপুর আ.লীগের আঞ্চলিক কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : বাংলাদেশ আওয়ামী লীগের সুজাতপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারস্থ পার্টি অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

সুজাতপুর আঞ্চলিক কমিটির সভাপতি এসএম মো. মাইনুদ্দিন সরকারের সভাপতিত্বে এবং ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান ও সুজাতপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এসএস জামাল প্রধানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সেন্টু, দুর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মিরাজ খালিদ, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সুজন ভুইয়া প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন