মাসুদ হোসেন : পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মধুরোড ইসলামী যুব সমাজের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) চাঁদপুর সদর উপজেলার মধুরোড বায়তুল আমিন জামে মসজিদে প্রতি বছরের ন্যায় এ বছরও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজের কর্ণধার মোঃ জহির রায়হান ও মোঃ সোহাগ হাজীর সার্বিক তত্ত্বাবধানে সাবা খতম ও পাঁচ শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে। এলাকার মৃত ব্যক্তিদের রুহের আত্মার মাগফেরাত কামনা ও অত্র এলাকার মানুষকে বালা মুসীবত থেকে রক্ষা করতে মহান আল্লাহ তাআলার নিকট দোয়া প্রার্থনা করে মিলাদ অনুষ্ঠিত হয়।
মধুরোড বায়তুল আমিন জামে মসজিদের খতিব হাফেজ মোঃ শাহাজান এর মিলাদ ও দোয়া পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন লিটু, রেলওেয়ের সাবেক কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, সমাজসেবক মোঃ হাবিবুর রহমান, মোঃ বিল্লাল হাজী, সাইফুল ইসলাম, ওয়াহিদ হাজী, যুব সমাজের সদস্য মোঃ মোশারফ হোসেন, আবদুল্লাহ আল বাহাদুরসহ সংগঠনের সকল সদস্য, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক