প্রকাশের সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১ । ৪:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গতকাল মেম্বার নির্বাচিত, আজ মৃত্যু!!

অনলাইন ডেস্ক
সজীব খান : দেশ ন্যায় তৃতীয় দফায় ইউপি নির্বাচন ১১ ই নভেম্বর (বৃহস্পতিবার) চাঁদপুর ও অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে বিজয়ী (তালা) প্রতীকের মেম্বার মুরাদ মিজি মৃত্যুবরণ করেছেন। ১২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৬৫ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। অত্র ওয়ার্ডে উপ-নির্বাচনের বিষয়ে তিনি জানান, ‘এখনো গেজেট প্রকাশ হয়নি। আমরা পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হন। এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মুরাদ মিজি।’
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ৯ টি ইউনিয়নে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯নং বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের থেকে তালা প্রতীকের নির্বাচন করেন মুরাদ মিজি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান মিজিকে ২০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই ওয়ার্ডের অন্য দুজন মেম্বার প্রার্থী হলেন, আহসান উল্লাহ মিজি ও জাহাঙ্গীর অলম মিজি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন