প্রকাশের সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২ । ৪:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কচুয়া দক্ষিণ বাজার প্যারাডাইস স্কয়ার মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কচুয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক মো. রুহুল আমিনের সভাপতিত্বে ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ডা. শহীদুল ইসলাম।

জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. মাঈন উদ্দিন মাইনু ও পৌর জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কচুয়া উপজেলা শাখার সভাপতি এমদাদুল হক রুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়াজী, মজুমদার প্রেসের স্বত্ত্বাধীকারী গাফফার মজুমদার প্রমুখ।

এসময় জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে জাতীয় পার্টির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোানজাত পরিচালনা করেন মাওলানা আব্দস ছোবহান ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন