সজীব খান : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোলাবাড়ি দিঘীর পশ্চিম পাড়ের রাস্তাটি ব্যাক্তিগত উদ্যােগে সংস্কার করেছেন তরুন সমাজ সেবক ও রাজনীতিবিদ, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান। দীর্ঘদিন যাবৎ সড়কটির অনেককাংশে বেহাল দশার কারনে যানচলাচলসহ পথচারীদের যাতায়েতের মারাত্মক সমস্যার সমুক্ষিন হতে হত।
বিষয়টি মৈশাদী উদিয়নমান তরুন এ রাজনীতিকবিদ আজাদ খানের নজরে আসলে তিনি রাস্তাটি জরাজীর্ণ স্থান সংস্কার করেন।
আসন্ন ঈদকে সামনে রেখে রাস্তাটি সংস্কারের সহযোগীতা করায় এলাকাবাসী আজাদ খানের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।

অনলাইন ডেস্ক