প্রকাশের সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২ । ৪:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা আ.লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল  হয়েছে। ২৩ এপ্রিল (শনিবার) বিকাল সাড়ে চার ঘটিকায় উপজেলার ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত খেয়াঘাট ক্যাফে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেহার ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম.এ আউয়াল।
প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আবু নঈম পাটওয়ারী দুলাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাহ হোসেন তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সহ ভ্রাত্রীপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীগন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন