প্রকাশের সময়: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ । ২:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দোয়া ও ইফতার

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শনিবার (২৪ এপ্রিল) রসুই ঘর পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রোজা আত্মশুদ্ধির মাস। রোজা আমাদের জন্যে এমন একটি সুযোগ করে দেয় যেন নিজের আত্মশুদ্ধির জন্যে কাজ করি এবং নিজেদের জিবনকে যেন সুন্দর করতে পারি। আমরা যেন এ সুযোগটি কাজে লাগাই। আমরা যেন নিজেদের ব্যক্তি জবিনের কথা চিন্তা।

আমরা যদি নিজেদের ব্যক্তি জীবনের ভুল ত্রæটি খুঁজে পাই এবং সেগুলো মার্জনা করার জন্যে আল্লাহর কাছে সাহায্য চাই। তাহলেই আমাদের সবার জীবন সুন্দর হবে। প্রত্যেকের ব্যক্তি জীবন যখন সুন্দর হবে তখন সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করবো যেন চাঁদপুরে আমরা যারা আছি তারা সবাই যেন একসাথে ভালো থাকি, মিলে মিশে থাকি এবং উন্নয়নের চাঁদপুর গড়তে পারি।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, ছবি মনের কথা বলেন। ছবি অতীতের কথা বলে, বর্তমানের কথা বলে, ভবিষ্যতের কথা বলে। হাজার শব্দ দিয়ে যে কথা বলা হয়, মাত্র একটি ছবি দিয়ে সেই হাজার শব্দের অনুভূতি প্রকাশ করানো যায়। ছবি ছাড়া সংবাদ স্পষ্ট হয় না। ফটো জার্নালিস্টদের কাজটা একটু কঠিন। ফটো জার্নালিস্ট শক্তিশালী একটি সংগঠন। পুলিশ বাহিনীর সাথে কাধে কাধ রেখে একসাথে কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, ঢাকা কলেজের অধ্যাপক আবুল কাশেম জহুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, ইকবাল হোসেন পাটওয়ারী।
চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম মাসুদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদ, দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক শরিফ চৌধুরী, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক কাদের পলাশ, আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন।
এছাড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি একে আজাদ, সিনিয়র সহ-সভাপতি অভিজিৎ রায়, সহ-সভাপতি শাওন পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, সদস্য মিজান লিটন প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার অর্থ সম্পাদক মাও. আব্দুর রহমান গাজী।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলম পলাশ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সভাপতি বাদল মুজমদার, সাবেক সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী ইয়াছিন ইকরাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, যুগ্ম-সম্পাদক শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম সোহেল, দপ্তর সম্পাদক কবির হোসেন মিজিসহ সংগঠনের সদস্য, স্থানীয় সম্পাদক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন