প্রকাশের সময়: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ । ৩:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিদেশী বিয়ার’সহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭টি বেলজিয়াম বিয়ার ক্যানসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত উপ পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মতলব উত্তর থানাধীন ছেংগারচর পৌরসভার সুগন্ধি গ্রামের ২নং ওয়ার্ড এর বেড়ীবাঁধ-টু-পৌরসভা পাঁকা রাস্তার সুগন্ধি ব্রিজের উপর থেকে ৭টি বেলজিয়াম ক্যানসহ শিকিরচর গ্রামের জুয়েল (২২) ও নিশাত (২১)কে গ্রেপ্তার করে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন