প্রকাশের সময়: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ । ৩:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে চোরাই অটোরিকশা’সহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরে চোরাই অটোরিক্সাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা হলো শাহজাহান (২২) ও মোঃ শামীম (৩৫)। গ্রেপ্তারকৃতরা গজরা গ্রামের বাসিন্দা।

২৩ এপ্রিল মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গজরা এলাকা থেকে চোরাই অটোরিক্সাসহ তাদের গ্রেপ্তার করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ১ টি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন