প্রকাশের সময়: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ । ৩:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আল্লাহর দান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলা সাদুল্লাপুর ইউনিয়নে আল্লাহর দান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) সকালে আল্লাহর দান কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কাতার শাখর সভাপতি, কাতার ও বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এবং কাতারস্থ মতলব থানা সমাজকল্যাণ সংস্থার সভাপতি আবুল কাশেম সরকার উপস্থিত থেকে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জুবায়ের আজম পাঠান স্বপন, আবুল কাশেম সরকারের গর্ভধারিনী মা রাজিয়া বেগম, ইউপি সদস্য মনির হোসেন মেম্বার, মিজানুর রহমান বাচ্চু, মো. রিপন মেম্বার, শিপলু শিকদার, সাবেক ইউপি সদস্য আইয়ুব হোসেন, মহিলা ইউপি সদস্য রোকেয়া ফরাজী, রানু বেগম, সমাজসেবক মাজহারুল ইসলাম মিঠুন, কবির হোসেন, বজলু মাষ্টার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন