মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে নবাগত ইউএনও মো. হুমায়ন রশীদের সঙ্গে শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪-এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
ওইদিন সম্প্রতি শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার হিসেবে যোগদান করা মো. হুমায়ন রশীদ শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ সকল সদস্যেরদের সঙ্গে এক মুক্ত আলোচনায় মিলিত হন।
ওই সময়ে তিনি তার আলাপচারিতায় পূর্বের কর্মস্থল এবং বর্তমান শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার হিসেবে আগামী দিনগুলোতে কর্ম পরিকল্পনা নিয়ে মতামত আদান-প্রদান করেন।
এ সময়ে শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন বিষয়াদি নিয়ে নিবার্হী অফিসারের নিকট বক্তব্য উপস্থাপন করেন। উপজেলা নির্বাহি অফিসার সকল গণমাধ্যম কর্মীদের বক্তব্য ধৈর্য সহকারে শ্রবণ করেন। পরে নির্বাহি অফিসার তার বক্তব্যে বলেন, আমি এখানে এসেছি মাত্র এক সপ্তাহ হলো। আপনাদের সকলের বক্তব্য শুনে মনে হয়েছে শাহরাস্তির গণমাধ্যমকর্মীরা উন্নত মনের অধিকারী এবং ভালো মানসিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন। একপর্যায়ে তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং স্থানীয় সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতামূলক মনোভাব প্রত্যাশা করেন।
ওই সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ নির্বাহি অফিসারকে সকল ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ আলোচনাকালে বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ কাজী হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুচিপাড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রোটা: মোঃ আবুল কালাম, সহ সভাপতি মুঈনুল ইসলাম কাজল, হাবিবুর রহমান ভূঁইয়া, সজল পাল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ন সম্পাদক ও রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, প্রেসক্লাবের সহ যুগ্ন সম্পাদক, সকলের কণ্ঠের প্রধান সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, আমরুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক ও মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রেস ক্লাবের কার্যকরী সদস্য কামরুজ্জামান সেন্টু, অর্থ ও প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ মহিন উদ্দিন ।
এ সময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ মোঃ শাহাবুদ্দিন ও মোঃ মাসুদ আলম।

অনলাইন ডেস্ক