স্টাফ রিপোর্টার : চাঁদপুর বড় স্টেশন মুল হেড এলাকায় ৬জন ছিন্ন মুল হকারের দোকান আগুনে পুড়ে যাওয়ায় তাদেরকে পৌরসভার পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়।
রবিবার দুপুরে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল এ অনুদানের চেক ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।
ক্ষতি গ্রস্থরা হলেন, শাক্কুমোল্লা, বিল্লাল হোসেন, রতন, আল আমিন, মাহাবুব আলম ও রিপন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম।
প্রসঙ্গত, গত ২রা ফেব্রুয়ারী বড় স্টেশন মুল হেড এলাকায় ৬টি ছিন্নমূল হকার্সদের দোকান পুড়ে যায়। তৎকালীন সময় খবর পেয়ে চাঁদপুর পৌর মেরর জিল্লুর রহমান জুয়েল ঘটনাস্থলে ছুটে যান, এবং ক্ষতি গ্রস্থদের সাহায্যে আস্বস্ত করেন।
এবং সেই কথা অনুযায়ী তাদের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনলাইন ডেস্ক