প্রকাশের সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ । ৩:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

স্বপন কর্মকার মিঠুন : জনস্বাস্থ্য পুষ্ঠি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ২৩-২৯ এপ্রিল পর্যন্ত ৭দিন ব্যাপী জাতীয় পুষ্ঠি সপ্তাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. নাসির উদ্দিনের উপস্থাপনায় সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন” প্রতিপাদ্য বিষয়ের উপর ব্যাপক আলোচনা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. হুমায়ন রশিদ প্রতিপাদ্য বিষয়ের উপর বিষদ আলোচনা করেন এবং পারামর্শ ও দিক-নিদের্শনা দেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবু ইসাহাক। এছাড়া আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম সহ বিভিন্ন পেশা ও গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন