প্রকাশের সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ । ৪:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ, কম্পিউটার ও প্রিন্টার বিতরণ

অনলাইন ডেস্ক
সজীব খান : বিজ্ঞানভিত্তিক আধুনিক লেখাপড়া নিশ্চিতকল্পে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও প্রিন্টার বিতরণ করা হয়েছে।
২৫ এপ্রিল  উপজেলা পরিষদ মিলনায়তনে “উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে (২০১৯-২০) অর্থবছরে ডিজিটাল শ্রেনি ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত ও বিজ্ঞানভিত্তিক আধুনিক লেখাপড়া নিশ্চিতকল্পে তা বিতরণ করা হয়।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী,   উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, আবিদা সুলতানা,  উপজেলা প্রকৌশলী, স্নেহাল রায়,  উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শেখ মোহাম্মদ হারুনুর রশীদ হীরা প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্ববধায়ন করেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ আইউব, উপজেলা পরিষদের সিএ দিদার হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও প্রিন্টার বুজে নেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন