প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ । ৪:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে প্রাইভেটকার ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরতর আহত হয়েছেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এস. আই. বরকত উল্লা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে দুটি গাড়ি পুলিশের হেফাজতে নিয়েছেন। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল আনুমানিক আট ঘটিকায়। চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জের রূপসা (উত্তর) ইউনিয়নের ‘স’ মিল এর উত্তর পাশের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা এয়ারফোর্ট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট (ঢাকা মেট্রো-খ ১৩-২৮২৪) কার ও রায়পুর থেকে ছেড়ে আসা সি.এন.জি অটোরিক্সা (চাঁদপুর-থ ১১-৬৭০৮)’র মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি সড়কের পশ্চিম পাশের নালায় পড়ে যায়। এসময় সিএনজিতে থাকা ৪ যাত্রী ও ড্রাইভারসহ ৫জন গুরুতর আহত হন। তবে, প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হলেও চালক ও যাত্রীরা নিরাপদে থাকলেও প্রাইভেটকার চালক পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সদও হাসপাতালে প্রেরণ করেন।

আহতরা হলেন, লক্ষিপুর জেলার রায়পুর উপজেলার চরবংশি এলাকার বশির (৬০), একই এলাকার আনোয়ার হোসেন (৪০), লক্ষিপুর সদর এলাকার মোশাররফ হোসেন (৩০) ও রায়পুর উপজেলার কেরোয়া গ্রামের দুঃখু মিয়া (৫০) এবং একই এলাকার মিজানুর রহমান (৫০)।

এদিকে রায়পুর উপজেলার চরবংশি এলাকার আনোয়ার হোসেনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

লক্ষিপুর জেলার বেগমগঞ্জ উপজেলার আমান উল্লা। সোমবার রাতে তিনি প্রবাস ফেরত ছেলে হারুন-অর রশিদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়িতে আনতে প্রাভেটকার নিয়ে ঢাকায় যান। সৌদিআরব ফেরত ছেলেকে নিয়ে ভোর সাড়ে চার ঘটিকায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল সাড়ে আট ঘটিকায় ওই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুর্ঘটনা কবলিত দুটি গড়ি পুলিশ হেফাজতে এবং আইনগত বিষয় পক্রিয়াধিন আছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন