প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ । ৫:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ফের বিপুল পরিমান গাজাঁ ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : কচুয়ায় পৃথক পৃথক অভিযানে ৫ কেজি গাঁজা ও ৭৩ বোতল ফেন্সিডিলসহ ২জনকে গ্রেফতার করছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া লক্ষীপুর পেট্রোল ফামের সামনে থেকে কচুয়া থানার এসআইআবু ফয়সাল সঙ্গীয় র্ফোস নিয়ে বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ পটুয়াখালী সদর থানার হরতকি বাড়িয়া গ্রামের শাহজানের ছেলে রিয়াজ গাজী (২৫) কে গ্রেফতার করে।

একই দিনে কচুয়া থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে বারৈয়ারা বাজার সংলগ্ন সাচার-গৌরপুর সড়কের উপর চেকপোষ্ট বসিয়ে মোটরসাইকেলতল্লাসি চালিয়ে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার রাজাপুর গ্রামের মাষ্টার বাড়ি মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ সজিব হাসান (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৭৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহিউদ্দিন জানান – গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার বিষয়ে কচুয়া থানায় পৃথক পৃথক ভাবে দু’টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে- কোর্টে সোপর্দ্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন