প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ । ৫:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : কচুয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও প্রায়ত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজনের বিষয়ে জানতে চাইলে পৌর আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া বলেন- কচুয়ার উন্নয়নের রূপকার ড. মহীউদ্দীন খান আলমগীরের নিদের্শনায় আমরা প্রায়ত আওয়ামী লীগের নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি।

পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ দর্জি, আমির হোসেন, প্রচার সম্পাদক জি কে আলমগীর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তহিদুল ইসলাম খোকা, উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম(টগর), কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন, পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন, আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু ইউসুফ, একই ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. হেলাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ফারুক হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন, যুবলীগ নেতা কামাল হোসেন, ফারুক হোসেন, পৌর বাজার ব্যবসায়ী সমতির সভাপতি জাকির হোসেন বাটা, সাংগঠনিক সম্পাদক আবুল কামাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সোহাগ উদ্দিন, প্রমুখ। এছাড়া পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন