প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২ । ৫:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মাদক কারবারি’সহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ ১জন, জিআর পরোয়ানা মূলে ১ জন ও পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ২জন মোট ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

২৬ এপ্রিল (মঙ্গলবার) মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ এর তদারকীতে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় মতলব উত্তর থানাধীন ষাটনল ইউনিয়নের ছটাকি সাকীনে ৩নং ওয়ার্ড শরীফুল্লাহ স্কুলের সামনে পাকা রাস্তার উপর থেকে ছটাকি (মোল্লা বাড়ী) গ্রামের মাদক ব্যবসায়ী মো. লিটন (৩৫)কে ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

তাছাড়া উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ননজিআর পরোয়ানা মূলে ১জন আসামী ও উপ-পরিদর্শক (এসআই) পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক ২ জন আসামী গ্রেপ্তার করেন।

গ্রেফতারকৃত সকল আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন