স্টাফ রির্পোটার : পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর আয়োজনে পবিত্র কোরআন খতম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ এপ্রিল বুধবার কল্যাণপুর ইউনিয়ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি জয়নাল আবেদিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এম এম কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদ।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশীদ তার বক্তব্যে বলেন,চাঁদপুরে কমিউনিটি পুলিশিং এর ব্যাপক সফলতা নিয়ে কাজ করছে । আইনশৃংখলা উন্নীতে পুলিশকে সহযোগিতা করছে । চাঁদপুর সদরের আইনশৃংখলা উন্নয়নে পুলিশ দিন-রাত কাজ করছে ।আমরা জনগনের সহযোগিতা চাই । জনগন আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন ।চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের র্নিদেশে মাদক নিমূলে মডেল থানা পুলিশ জিরো ট্রলারেন্স গ্রহন করেছে । আসন্ন ইদ উপলক্ষে যাত্রী সাধারণ যাতে নিরাপদে বাড়ী ফিরতে পারে পুলিশ তা নিশ্চিত করবে ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।
তিনি তার বক্তেব্যে বলেন, চাঁদপুর কমিউনিটি পুলিশ সারাদেশের মডেল । আইনশৃংখলা উন্নীততে পুলিশকে সাবক্ষনিক সহযোগিতা করছে কমিউনিটি পুলিশ ।কল্যানপুর ইউনিয়নে সাংবাদিক এমএম কামালের নেতৃত্বে কমিউনিটি পুলিশ অনেক শক্তিশালী। অত্র এলাকায় কমিউনিটি পুলিশের মাধ্যমে সহযোগিতা পাচ্ছে ।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যাপক সালেহ আহমেদ জিন্নাহ ,সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওমর ফারুক সুমন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা অনুরাগী আলহাজ্ব মাইনুল ইসলাম মমিন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কাল্যণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন পালোয়ান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওমর ফারুক, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুকবুল হোসেন, ২নং ওয়ার্ড বিট পুলিশিং এর সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জামাল গাজী, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ তোফায়েল খান, সাধারণ সম্পাদক পলাশ কাজী, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হযরত আলী বেপারি, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ কাবিল ভূইয়া, ৬নং ওয়ার্ড সভাপতি, আঃ জলিল সরকার, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ শফিক মেম্বার, ৮নং ওয়ার্ড সভাপতি মনোরঞ্জন বাবু, ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ আলম খান।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, দক্ষিণ রালদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান।

অনলাইন ডেস্ক