প্রকাশের সময়: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ । ৪:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পুলিশের উদ্যোগে এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
সাইদ হোসেন অপু চৌধুরী : গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার জেলা পুলিশ, চাঁদপুর কর্তৃক আয়োজিত এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।

পুলিশ সুপার বলেন, ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেওয়াটুকু সৌভাগ্যের। আমরা সবসময় এতিম, দুস্থ, অসহায় মানুষ ও সুধিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করা চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের নতুন পোশাক দিয়েছি। শিশুদের মন সবসময় ব্যাকুল থাকে ঈদে নতুন কাপড় পরার। আমাদের সকলের উচিত আশেপাশে বসবাসরত মানুষের দিকে একটু খেয়াল রাখা। আমাদের একটু মানবতা জাতির পিতার সোনার বাংলা গঠনে অপরিহার্য ভূমিকা রাখবে। জেলা পুলিশ, চাঁদপুর এই মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্য ‘তে ও অব্যাহত রাখবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন