গাজী মোঃ ইমাম হাসান : সাবেক প্রাধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল শুক্রবার কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান শাহীনের গুয়াখোলাস্থ বাসায় এই দোয়ার আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রেলওয়ে চিশতিয়া জামে মসজিদের খতিব মাওলানা সামছুদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর আ. মালেক বেপারী, নাছির চোকদার, পৌর বিএনপির অর্থ সম্পাদক কাইয়ুম খান, বিএনপির নেতা শিশির, জেলা যুবদল সাবেক সহ-সভাপতি মুনির মিজি, জেলা যুবদল নেতা আলিফ ইব্রাহীম খুকু, ডি এএম জুয়েল, মো. রফিকুল ইসলাম, জেলা সেচ্ছাসেক দলের যুগ্ম- আহবায়ক ইউসুফ আলী, মিরাজ আহমেদ চোকদার, খোকন মিজি, জেলা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুকবুল আহমেদ, শামিম চোকদার, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. ওসমান গনি জনি বেপারী, সুকুমার রায়, মুনির খান, জাহাঙ্গীর প্রধানিয়া, হুমায়ুন বেপারী, মাহমুদ মিজি, জাকির কাজী, রেদোয়ান খান, আরশাদ খান, রফিকুল ইসলাম সরকার, জসিম উদ্দিন পাটওয়ারী, জহিরুল ইসলাম, আল আমিন, রনি প্রমুখ।

অনলাইন ডেস্ক