প্রকাশের সময়: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২ । ৪:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলীস্থ শাহতলী কামিল মাদরাসা, জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির অফিস সহকারি ও অফিস সহায়কদের মাঝে জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর পক্ষ থেকে ঈদ উপহার (কাপড় ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে।

২৯এপ্রিল (শুক্রবার) সকাল ১১টায় শাহতলী রুশদী বাড়িতে শাহতলীস্থ শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সহকারি ও অফিস সহায়কদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এ সময় শাহতলী এলাকার মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

উপস্থিত থেকে ঈদ উপহার গ্রহন করেন, শাহতলী কামিল মাদরাসার অফিস সহায়ক মো: আবুল কালাম মিজি, জিলানী চিশতী কলেজের অফিস সহায়ক মো: কামরুজ্জামান (কামরুল ) মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মো: জহির হোসেন, অফিস ফারজানা আক্তার, অফিস সহায়ক আজিজুর রহমান রাজু ,অফিস সহায়ক মাসুদ মিজি,উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মো: সিরাজুল ইসলাম, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো: হযরত আলী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো: আরিফ মিজিসহ অন্যান্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন