প্রকাশের সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ । ১:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আশিকাটিতে চেয়ারম্যানসহ সদস্য নির্বাচিত হলেন যারা

অনলাইন ডেস্ক

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যানসহ সদস্য পদে নির্বাচিত হলেন যারা।

১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটোয়ারী, সংরক্ষিত নারী সদস্য পদে ১.২.৩ নং ওয়ার্ডের শিল্পী বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডের রাশিদা বেগম এবং, ৭,৮,৯নং ওয়ার্ডের বর্তমান সদস্য আয়েশা বেগম নির্বাচিত হন।

সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার দুলাল মাল, ২নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহাগ খান, ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মহাসিন মৃধা, ৪নং ওয়ার্ডের বর্তমান সদস্য মোঃ বিল্লাল হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, মোঃ বিল্লাল বেপারী, ৬ নং ওয়ার্ডের বর্তমান সদস্য আলফু খান, ৭নং ওয়ার্ডের বর্তমান সদস্য মোঃ কামাল হোসেন পাটোয়ারী, ৮নং ওয়ার্ডের কাজী মোঃ তোফাজ্জল হোসেন, ৯নং ওয়ার্ডের বর্তমান সদস্য সামসুল হক প্রধানিয়া।

নবনির্বাচিত সকল সদস্যদের কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) চাঁদপুর জেলা শাখার সভাপতি, আশিকাটি ইউপি সচিব সুলতান মাহমুদ।

তিনি নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাদের কর্মময় জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন