প্রকাশের সময়: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ । ৩:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে আল-আমিন ক্রীড়া চক্রের উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ

অনলাইন ডেস্ক
মোজাম্মেল প্রধান হাসিব : মতলবের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন আল-আমিন ক্রীড়া চক্রের উদ্যোগে যাকাত ফান্ডের  ব্যবস্থাপনায় গরীব, অসহায়, প্রতিবন্ধী ও দুঃস্থদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৩০ এপ্রিল (শনিবার) দুপুরে ক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি এসএম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালক মো. গোলাম মোস্তফা।
এছাড়াও বক্তব্য রাখেন যাকাত ফান্ডের আহবায়ক শিহাব উদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব মোজাম্মেল হক খোকন, ক্লাবের কর্মকর্তা সফিকুল ইসলাম সাগর, মোস্তফা কাদরী, দেওয়ান মো. সুরুজ, আমির খসরু প্রধানীয়া, সোহাগ পাঠান, শোয়েব সরকার, আক্তার হোসেন, প্রকৌশলী মো. আলম, রীনা আজহার প্রমুখ।
এ সময় রহমান মিয়াজী, আক্তার হোসেন লিটন, মো. হাবীব, মো. তানবীর উপস্থিত ছিলেন।
উপকারভোগী ১৫ জন সদস্যদের মাঝে হুইল চেয়ারসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন