প্রকাশের সময়: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ । ৪:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে দুঃস্থদের মাঝে পুলিশের ঈদ উপহার বিতরণ

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে পুলিশের আয়োজনে এতিম ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। (শনিবার) সকালে হাজীগঞ্জ থানার সম্মুখে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এতিম ও দুঃস্থদের এ ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ বিপিএম।

এ সময় তিনি বলেন, ঈদ ধনী-গরীব সবার জন্য আনন্দের। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার) এর তত্ত্ববধানে হাজীগঞ্জ থানায় এতিম ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।

এতিম ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ইব্রাহীম খলিলসহ হাজীগঞ্জ উপজেলায় কর্মরত স্থানীয় ও জাতীয় পত্রিকার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন