প্রকাশের সময়: রবিবার, ১ মে, ২০২২ । ৫:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে বিএনপি নেতা খোকন মল্লিকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচরে প্রতি বছরের ন্যায় এবারো দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য ও মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খোকন মল্লিক।
রবিবার (১ মে) ভড়ঙ্গারচর ঈদগাঁহ মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে পাঁচ শতাধিক মানুষকে নিয়ে এ ইফতার আয়োজন করা হয়।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ বাখের খন্দকার, জেলা যুবদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম বাবলু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ফখরুল আমিন সুমন, ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান গাজী, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মল্লিক, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রুবেল ইসলাম পাটওয়ারী, রামপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ জুলহাস বেপারী, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জহির বেপারী, সদস্য আঃ কাদির কাজী, মমিন খান, শাহালম সর্দার, যুবদল নেতা মনির পাটওয়ারী, সাইফুল ইসলাম সুমন, শাহমাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা জহির তপদার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন চৌধুরী, আরজু আহমেদ ফুটনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভড়ঙ্গারচর ঈদগাঁহ্ জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ মাহমুদউল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন