আবু সাঈদ : কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের জগতপুর গ্রামের বেসরকারি সামাজিক সংগঠন “একতা-বন্ধন”। গত দুই বছর ধরে তারা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে। অসহায় রোগীদের জন্য ক্যাম্পেইন, রক্তদান, এতিম মাদ্রাসার বাচ্চাদের খাবারের আয়োজনসহ বিভিন্ন সামাজিক কাজে এই সংগঠন জড়িত। মূলত এই সংগঠন পরিচালিত হচ্ছে এলাকার কিছু মেধাবী যুবক ছেলেদের দ্বারা।
এই বছর ২৫ রমজানে তারা বিভিন্ন জায়গা থেকে সিলেক্ট করে মোট ৪০ টি পরিবারের মাঝে “ঈদ বস্ত্র এবং ঈদ সামগ্রী ” উপহার দেয়। সন্ধ্যায় তারা জগতপুর বাজারে এই আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সাগর হোসেন মিল্লাত, সিনিয়র সহ সভাপতি আহমেদ রাজন, সহ সভাপতি আল হাসান নাহিদ, সাংগঠনিক সম্পাদক রিফাতুল ইসলাম হৃদয়সহ সংগঠনের দায়িত্বশীল সদস্যরা।
সংগঠনের সহ সভাপতি আল হাসান নাহিদ বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় অনেকেই শরিক হয়েছে তাই সবাইকে ধন্যবাদ। সামনে আরও বেশি মানুষের পাশে দাঁড়াবে একতা-বন্ধন। ” যেহেতু অনেকেই সহযোগিতা করেছেন তাই তিনি বিষয়টির স্বচ্ছতার রক্ষার্থে আরও বলেন, এইবার তাদের প্যাকেজটি ঈদ সামগ্রী হিসেবে ছিলো, তিন প্যাকেট সেমাই, এক কেজি চিনি, এক প্যাকেট দুধ, ফ্যামিলি প্যাক নুডলস, বাদাম এবং কিসমিস। এবং ঈদ বস্ত্র হিসেবে একটি লুঙ্গী ও শাড়ি।
প্রকৃতির পথে, মানবতার স্বার্থে একতা-বন্ধন এর কার্যক্রম চলবে বলে সংগঠনের দায়িত্বশীলরা আশা ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক