প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মে, ২০২২ । ২:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে খোকন মল্লিকের অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ

অনলাইন ডেস্ক
সজিব খান : চাঁদপুর সদর উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন মল্লিক শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মিদের মাধ্যমে ৯টি ওয়ার্ডে ঈদউল ফিতর উপলক্ষে অসহায় মানুষদের মাঝে জন্য শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।
সোমবার সকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভড়ঙ্গারচর মল্লিক বাড়িতে বিতরণ করেন।
এ সময় খোকন মল্লিক জানান, ঈদের আনন্দ গরীর দুঃখীদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রতি বছরের ন্যায় এ বছর ও বিরতণ করেছি। দুইটি ভাগে এ বছর বিতরণ করি।
ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অসহায় দুস্থ্যদের মাঝে যথা সম্ভাব বিতরণ করেছি, এ ছাড়া ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ  সংগঠনের নেতা কর্মিদের মাধ্যমে  ৯টি ওয়ার্ডে বিরতণ করেছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন