স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি শাহতলীতে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মঙ্গলবার (৩মে) চাঁদপুর সদর উপজেলার শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদ ঈদ গাঁ ময়দানে ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেন।
ঈদ-উল ফিতরের নামাজ আদায় শেষে মসজিদ ও ঈদ গাঁ এর উন্নয়নের বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বলেন, আল্লাহর রহমতে আমরা মহামারি শেষে ঈদের নামাজ আদায় করতে পেরেছি। আমাদের সকলের সমন্বয়ে মসজিদের উন্নয়নমূলক কাজ করতে হবে। সকলে নিজেদের প্রতি খেয়াল রাখতে হবে। আমরা সুস্থ্য আছি এটা আল্লাহর বড় নেয়ামত। সর্বপরি আমাদের মসজিদের উন্নয়নে কাজ করতে হবে।
ঈদের নামাজে ইমামতি করেন, শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম ও বাকিলা মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা এ.এফ.এম আমিন উল্ল্যাহ ও মোয়াজ্জেন মাওলানা আব্দুল বারী।
নামাজ শেষে শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মরহুম তাহের হোসেন রুশদীসহ রুশদীসহ পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীসহ অন্যান্য মুসল্লিগণ।
ঈদ-উল ফিতর এর নামাজে অন্যদের মধ্যে অংশগ্রহন করেন, বিআরডিবির সাবেক উপজেলা অবপ্রাপ্ত কর্মকর্তা মো: সোলেমান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: শফিক কারী, মসজিদ কমিটির সভাপতি ফজলুল হক মুন্সি, সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম মিজি, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, মসজিদ কমিটির কর্মকর্তা মো: লিটন মিজিসহ অন্যান্য মুসল্লিগণ।

অনলাইন ডেস্ক