স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামে সম্প্রতি শেষ হওয়া ইউপি নির্বাচনে সহিংসতার জের ধরে নিরিহ ব্যাক্তির উপর হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
৩ এপ্রিল বিকাল পাইকাস্তা মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে, এ ঘটনায় এলাকার সর্বস্তরের মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে, যে কোন সময় এ ঘটনায় প্রাণনাশের আশংকা করছে এলাকাবাসী, এ ঘটনায় হামলার স্বীকার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১১নভেম্বর দ্বিতীয় দাফের ইউপি নির্বাচনে আশিকাটির ৮নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী রুবেল প্রধানীয়ার সমর্থীত সাগর মজুমদার ও তার পরিবার। নির্বাচনে সাগর মজুমদার রুবেলের নির্বাচন উৎপতভাবে করার কারণে নির্বাচনের পর থেকে সাগর মজুমদার এর উপর ক্ষিপ্ত থাকে একই ওয়ার্ডের মেম্বার তাফাজ্জল হোসেন কাজী পরিবার।
দীর্ঘদিন যাবৎ উৎপেতে থেকে তাফাজ্জল কাজীর ভাই মামুন কাজী, মনির কাজী, মাইনুদ্দিন কাজী, ছেলে মিল্টন কাজী, নাজমুল কাজী, ভাতিজা জাহিদ কাজী সময় সুযোগ বুঝে সাগরের পরিবারের উপর হামলা করে, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠে।
এ ছাড়া ও সাগরের উপর হামলা করে ক্ষান্ত তারা বিভিন্নভাবে আমাদেরকে না হয়ে বাড়িতে গিয়ে ভাংচুর ও লুটপাটের সময় সাগরেআতঙ্কে আছি র মা নুরজাহান বেগম বাঁধা দিলে তাকে ও শারিরীক ভাবে লাঞ্জিত করে মারধর করে।
সাগর ও নূরজাহান বেগমকে হামলার করার সময় তারা ডাক চিৎকার করলে আশপাশের লোক এসে তাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত সাগরের পরিবার জানান, নির্বাচনের পর থেকেই আমরা আতঙ্কে রয়েছি। তারা বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে আমাদেরকে হুমকি ধমকী দিয়ে আসছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি, ঘটনার দিন আমাদের ঘর বাড়ি ভাংচুর, স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করলে ঘটনার সত্যতা পান বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত কারো বক্তব্য পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক