প্রকাশের সময়: শুক্রবার, ৬ মে, ২০২২ । ৫:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর প্রেসক্লাব নেতৃবৃন্দকে জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের অভিনন্দন

অনলাইন ডেস্ক

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের ঐতিহ্যবাহী মতলব উত্তর প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

ঐতিহ্যবাহী মতলব উত্তর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বোরহান উদ্দিন ডালিম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির’সহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, মতলব উত্তর একটি গুরুত্বপূর্ণ উপজেলা।

মতলব উত্তর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার পাশাপশি সকল অসঙ্গতি তুলে ধরতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি। নবযাত্রায় নতুন কমিটির সবাইকে আন্তরিক শুভেচ্ছা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন