প্রকাশের সময়: শনিবার, ৭ মে, ২০২২ । ২:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর ও হাইমচরে রেদওয়ান খান বোরহানের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক

গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

শুক্রবার (৬ মে) ঈদুল ফিতরের তৃতীয় দিন সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা দরবার শরীফের দিঘীরপাড় মকিমপুর খান বাড়ি জামে মসজিদের সামনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় উঠান বৈঠক ও মসজিদে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের সম্মানিত উপদেষ্টা খাজা আহমেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা নিমতলা হাউজিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান নাসির খান বাবুল, ইউপি সদস্য ইলিয়াস খান, চাঁদপুর মুন হসপিটাল এর পরিচালক ডাঃ মোঃ হাবিব হোসেন সহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

পরে তিনি সদর উপজেলার নিজ গ্রাম লক্ষ্মীপুর খান বাড়ি জামে মসজিদে জোহরের নামাজ আদায় ও মুসল্লিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং বাবা-মার কবর জিয়ারত করেন।

দুপুর ৩টায় সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্তা বাজারে ব্যবসায়ী ও পথচারীদের সাথে ঈদ শুভেচ্ছা এবং মতবিনিময় সভা করেন।

বিকাল সাড়ে ৩টায় হাইমচর উপজেলার বাইতুল জামে মসজিদ মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠান শেষে হাইমচরের বাংলাবাজার, নয়ানি, ঢেলের বাজার, তেলির মোড়, জনতা বাজার, আলগীবাজার, হাইমচর বাজার,  চরভৈরবী ও হাওলাদার বাজারসহ বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন মসজিদে উন্নয়ন সংস্কারে  আর্থিক অনুদান প্রদান করেন।   এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটোয়ারী, হাইমচর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মিজান খান, জেলা মৎস্যজীবী লীগ নেতা মোহাম্মদ আলী সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এছাড়াও সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন