গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড হাপানীয়া গ্রামের হাপানীয়া যুব সংগঠনের উদ্যোগে নাইট মিনি ক্রিকেট টুনামেন্ট ও এলাকায় রাজনীতিক ভেদাভেদ ভুলে সকল দলের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষেরা একসাথে হয়ে ঈদ পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
গত ৩মে মঙ্গলবার ঈদেরদিন বিকালে হাপানীয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাপানীয়া যুব সংগঠনের সভাপতি মোঃ আরিফুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সংগনের সাধারন সম্পাদক মশিউর রহমান টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং হাপানীয়া যুব সংগঠনের উদ্যোক্তা মোঃ রাজ্জাক খান।
এসময় যুব সংগঠনের উদ্যোগে হাপানিয়া গ্রামে গন কবরস্থানের জন্য ২৫ শতাংশ জমি ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা কেরানীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সুমন গাজী, ইউপি মেম্বার সোহাগ খান, সংগঠনের নির্বাহী সদস্য মোঃ কামাল মজুমদার ও বিশিষ্ট সমাজসেবক আবুল খায়ের মুন্সী।
এসময় উপস্থিত ছিলেন হাপানীয়া যুব সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ নাসির খান, , সাংগঠনিক সম্পাদক ইসমাইল মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক মজুমদার, সদস্য মোঃ রাসেল গাজী, সবুজ গাজী, ডাঃ জুয়েল গাজী ও সমাজসেবক আলামিন খান প্রমূখ।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা আটটায় নাইট মিনি ক্রিকেট টুনামেন্ট খেলা উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

অনলাইন ডেস্ক