প্রকাশের সময়: বুধবার, ১১ মে, ২০২২ । ৩:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহন

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির : নতুন প্রজ্ঞাপনের আলোকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহন করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ।

১১ মে বুধবার দুপুরে ছেংগারচর পৌর মেয়রের কার্যালয়ে পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারীর সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা শাহ মো. আবু সুফিয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবনিযুক্ত পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ূম চৌধুরী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ছেংগারচর পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী প্রমুখ।

উল্লেখ্য, ২৪ জানুয়ারী ২০২১ এ ছেংগারচর পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মেয়াদকাল শেষ হয়। ২৭ এপ্রিল সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহকে পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব দেন।

এ সময় বক্তারা বলেন, ছেংগারচর পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসককে আমরা আন্তরিকভাবে সহযোগীতা করতে চাই। এই পৌরসভাটি একটি ‘এ’ গ্রেডের পৌরসভা, এখনো এই পৌরসভার অনেক উন্নয়ন কাজই বাকী। আমরা নবনিযুক্ত পৌর প্রশাসককে আন্তরিকভাবে সহযোগীতার মাধ্যমে একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য পৌর মেয়র নির্বাচন করতে চাই। তাই পৌর সভার সকল শ্রেণী-পেশার মানুষরা একটি সুষ্ঠু নির্বাচন ও যোগ্য মেয়র নির্বাচনে সকরে আন্তরিকভাবে সহযোগীতা করবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন