প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ । ৭:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ

অনলাইন ডেস্ক
মোজাম্মেল প্রধান হাসিব :ইলিশ সম্পদ রক্ষায় জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
১২ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে ইউনিয়নের মোট ৫৩০জন জেলের মাঝে ৮০ কেজি করে (প্রতিজনকে) এ চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. মুজিবুর রহমান, ইউপি সচিব শ্যামল চন্দ্র দাসসহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন