প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মে, ২০২২ । ৭:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব-শ্রীরায়েরচর সড়ক ট্রাক মাইক্রোবাস মূখোমূখি সংঘর্ষ

অনলাইন ডেস্ক
মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব – শ্রীরায়েরচর সড়কের গালিম খাঁ নামক স্থানে বেড়ীবাঁধে ট্রাক ও মাইক্রোবাসের মূখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রো বাসের ৭ যাত্রী আহত। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। তাকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আর বাকী ৬ জন কে বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ১৩ মে শুক্রবার বিকেলের দিকে ঢাকাগামী একটি ট্রাক আর এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা মাইক্রোবাস বিদেশি যাত্রী নিয়ে  মতলবে আসার সময় মতলব উত্তর উপজেলার গালিম খাঁ নামক স্থানে বেড়ীবাঁধ সড়কে ট্রাক ও মাইক্রো বাস মূখোমুখি সংঘর্ষ হয় হয়।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাজাহান কামালের কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের বলেন, আমি দর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠাই, গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়। কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছে। একজন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা ধীন আছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন