প্রকাশের সময়: রবিবার, ১৫ মে, ২০২২ । ৭:২৩ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জিলানী চিশতী কলেজে শুভেচ্ছা বিনিময় ও ডেক্স টেবিল হস্তান্তর

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও শিক্ষকদের বসার জন্য টেবিল ডেক্স হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৪ মে (শনিবার) সকাল ১১টায় কলেজ শিক্ষক মিলণায়তনে কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আমি যখন প্রথম এ কলেজে দায়িত্ব গ্রহন করি, তখন আমার নিজ উদ্যোগে অধ্যক্ষের কক্ষ তৈরি করেছি। মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায় এ কলেজে একটি ৪তলা বিশিষ্ট ভবন নির্মান করেছি। এ কলেজে নতুন একাডেমিক ভবনটি করতে পেরে সকলেই খুশি হয়েছে। আমি এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র প্রতি। এ কলেজে জায়গা নিয়ে যে সমস্যা ছিলো, তা আমি সমাধান করেছি।

তিনি বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সকল কাজ করবো। শিক্ষকদের বসার জন্য শিক্ষক ডেক্স এর সমস্যা ছিল। আমি তা আমার তরফ থেকে নতুন ডেক্স দিয়ে সাময়িকভাবে সমাধান করছি। ভবিষ্যৎতে সকল শিক্ষকের জন্য আলাদা আলাদা ডেক্স দেওয়া হবে। এ কলেজটি সদরের প্রথম বেসরকারি কলেজ। যে কোন প্রতিষ্ঠানের প্রান হলো ভালো রেজাল্ট। ভালো ফলাফল অর্জন করতে হলে, শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদান করতে হবে।

তিনি আরও বলেন, ২০২৩সাল থেকে পাবলিক পরীক্ষাগুলো সকল বিষয়ে অনুষ্ঠিত হবে। তাই সেভাবে আপনাদের পাঠদান করতে হবে। আমিসহ গভর্নিং বডি আপনাদের সকল ধরনের সহযোগিতা করব।

মতবিনিময় শেষে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এর নিজস্ব অর্থায়নে শিক্ষকদের বসার জন্য নতুন টেবিল ডেক্স এর চাবি কলেজের শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার এর নিকট হস্তান্তর করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য ও সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ইংরেজী প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, সহকারি অধ্যাপক শামীমা আক্তার, সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মনোয়ারা বেগম, সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, সহকারি শিক্ষক ও মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন