প্রকাশের সময়: রবিবার, ১৫ মে, ২০২২ । ৭:৩৫ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
১৪ মে শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই নুরুল ইসলাম ও ইকরামুল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চৌরাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী এলাহী মজুমদার (২৯) কে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়।
একই দিনে এস. আই নুরুল ইসলাম ও বরকত উল্লা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের গাজীপুর বাজারে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. ফারুক খানকে ৪২ পিস ইয়াবাসহ আটক করে।
একই দিনে এস আই নাছির আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ইমাম হোসেন (৩৮) কে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
আটক কৃতরা হলেন, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চৌরাঙ্গা এলাকায় মজুমদার বাড়ির তাফাজ্জল হোসেনের ছেলে এবং পাইকপাড়া উত্তর ইউনিয়নের গাজীপুর এলাকার পূর্ব খান বাড়ির আলম খানের ছেলে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন