প্রকাশের সময়: রবিবার, ১৫ মে, ২০২২ । ৮:২৬ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিশ্চিতপুর ডিগ্রি কলেজে প্রভাষক আল আমিন পারভেজের বিরুদ্ধে অপপ্রচার

অনলাইন ডেস্ক

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিতপুর ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মো. আল আমিন পারভেজ এর বিরুদ্ধে নিশ্চিতপুর গ্রামের সম্পত্তিগত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত শিক্ষক শহিদ উল্লা মাষ্টারের উপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হয়ে।

জানা যায়, নিশ্চিতপুর গ্রামের প্রভাষক মো. আল আমিন পারভেজ বোন, ভগ্নিপতির সম্পত্তিগত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত শিক্ষক শহিদ উল্লা মাষ্টার (৭০) ও তার পরিবারের উপর হামলা করা হয়েছে। হামলার পরিপেক্ষিতে শহিদ উল্লা মাষ্টার বাদি হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১১, তারিখ-১৫ এপ্রিল ২০২২খ্রি.। এতে মামলার এজাহারে প্রভাষক মো. আল আমিন পারভেজের নাম উল্লেখ্য নেই।

অপরদিকে আল আমিন পারভেজের ভগ্নীপতি ফাজিল উদ্দিন চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।

আল আমিন পারভেজের বোন নারগিছ বেগম জানান, আমার স্বামীর সাথে শহিদ উল্লা মাষ্টারের সম্পত্তিগত বিরোধ আছে, আদালতে মামলা চলমান আছে, এতে আমার ভাই নিশ্চিতপুর ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মো. আল আমিন পারভেজ এই ঘটনার সাথে কোন প্রকার সম্পৃক্ততা নেই। কে বা কাহারা সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ভাইকে সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে নিশ্চিতপুর ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মো. আল আমিন পারভেজ জানান কেন আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হয়েছে তা আমি জানিনা। তবে এই অপপ্রচারে আমার সুনাম ক্ষুন্ন হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন