প্রকাশের সময়: রবিবার, ১৫ মে, ২০২২ । ৩:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জহিরাবাদ ইউনিয়নে নির্বাচন আবারও স্থগিত

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মামলা সংক্রান্ত জটিলতায় বন্ধ ছিল চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরমধ্যে আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষিত হয় গত সপ্তাহে।

সবশেষ গত ১২মে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, জহিরাবাদ ইউনিয়ন’সহ দেশের কয়েকটি ইউনিয়ন পরিষদ মামলা জটিলতার কারণে নির্বাচন তফসিল হতে বাদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ জানান আপাতত চাঁদপুরের দুইটি ইউনিয়নে মামলার কারণে নির্বাচন অনুষ্ঠিত হবে না। তবে খুব শীঘ্রই সকল জটিলতা কাটিয়ে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে পারব।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন