প্রকাশের সময়: বুধবার, ১৮ মে, ২০২২ । ৪:৩৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় দাখিল মাদ্রাসার সভাপতি ভাইস-চেয়ারম্যান মাহবুব আলম

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : কচুয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মো. মাহবুব আলম কচুয়া উপজেলার কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকালে মাদ্রাসা মিলনায়তনের হলরুমে উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিায় উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলমকে সভাপতি নির্বাচিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, মাদ্রাসার সুপার মাওলানা আবু ছালেহ, অভিভাবক সদস্য আব্দুল হালিম মুন্সি, জসিমউদ্দীন, আবু ইউসুফ ও তাসলিমা আক্তার, শিক্ষক প্রতিনিধি মো. ফখরুল ইসলাম, শাহ আলম বেপারি ও নাছিমা আক্তারসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি মাহবুব আলম বলেন- ঐতিহ্যবাহী কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে আমি সর্বদা কাজ করে যাব। আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন