প্রকাশের সময়: বুধবার, ১৮ মে, ২০২২ । ৩:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিষ্ণুপুরে জাটকা রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

অনলাইন ডেস্ক

গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নে জাটকা রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে তৃতীয় ও চতুর্থ ধাপের চাল বিতরণ করা হয়েছে।

গত ১৭ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্যালয়ে থেকে চাল বিতরণ উদ্ধোধন করেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ নাছির উদ্দীন খান শামীম।

চাল বিতরন কালে তিনি বলেন, আমার ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ১ হাজার ২৭ জন। পুরো জেলের চাল ইউনিয়নে পায়নি। আমি আমার ইউনিয়নের নিবন্ধিত ১ হাজার ২৭ জন জেলেকেই সমান পরিমান চাল দিচ্ছি।

চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার ও সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মানছুর আহমেদ, ইউপি সচিব, মোঃ ছালামত উল্লা খান শাহিন, ইউপি সদস্য আবদুর রহিম কাজী, মোঃ দুলাল বেপারী, মোঃ জাবেদ, কাজল জমাদার , রহিমা বেগম,সাজেদা বেগম সহ প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন