প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২ । ৪:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরের মেঘনায় ১৫ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযান ২০২২ উপলক্ষে মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৬ জানুয়ারি ) হাইমচর উপজেলার মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযান ২০২২ উপলক্ষে বিসিজি ষ্টেশন লামচরী কোষ্টর্গাড কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার এমদাদুল হক এর নের্তৃত্বে কাটাখালী হতে তেলিরমোর, গাজীপুর চর, সাহেবগঞ্জে, চরভৈরবী লঞ্চ ঘার্ট পযন্ত অভিযান অনুষ্ঠিত হয়।
উপজেলা কোষ্টর্গাড পেটি অফিসার বলেন, হাইমচরের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অসাধু জেলেরা খুটাজাল, মশারি জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করার সময় মৎস্য দপ্তর ও কোষ্টর্গাড যৌথ অভিযান চালায়। এ সময় অভিযানে ৪ লাখ ৯৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ লাখ ৭০০০ হাজার মিটার মশারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত মাহবুবুর¡ রশীদ এর নির্দেশে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী মো: ইজাজ মাহমুদ ও কোস্ট গার্ডের সদস্য বৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন