প্রকাশের সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ । ৩:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফতেপুর পূর্ব ইউপির স্বতন্ত্র প্রার্থীর মাথা ফাটিয়ে দিল নৌকা সমর্থিত কর্মীরা

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারীর মাথা ফাটিয়ে দিয়েছে নৌকা সমর্থিত কর্মীরা।

রোববার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে নির্বাচনি প্রচারের সময় উপজেলার সাহেব বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত নুরুল ইসলাম পাটোয়ারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নুরুল ইসলাম পাটোয়ারী তার প্রতীক আনারস মার্কায় প্রচারণা করতে গেলে হঠাৎ করে নৌকা সমর্থিত কর্মীরা এসে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে অতর্কিত হামলা করে। এসময় তার মাথার মাঝখানে আঘাত করলে গুরুতর আহত হন এবং ব্যাপক রক্তপাত হয়। এসময় নুরুল ইসলাম পাটোয়ারীর কর্মী মুজাম্মেল হক এবং তার সাথে থাকা সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদলও বেশ আহত হন।

সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদল বলেন, আমরা সাহেব বাজারে ব্রীজের ঢালে রাস্তার পাশে নির্বাচনী প্রচারণা করছিলাম। হটাৎ করে কিছু সংখ্যক লোক এসে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমি ধাক্কা খেয়ে রাস্তার নিচে পড়ে যাই। কিন্তু চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম পাটোয়ারীকে তারা মেরে রক্তাক্ত করে দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

এ ব্যাপারে নৌকার প্রার্থী আজমল হোসেন চৌধুরী বলেন, গতকাল থেকেই ওই এলাকায় আমার কর্মীরা নির্বাচনি প্রচারণা করছে। আজকে ওখানে কি হয়েছে আমি জানি না।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন