প্রকাশের সময়: শুক্রবার, ২০ মে, ২০২২ । ৯:১৫ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিভে গেল হাজীগঞ্জের দুই পরীক্ষার্থীর স্বপ্ন

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুরে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষার দুই পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট এলাকার মিয়ার বাজার স্থানে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ফাতেমা আলম (২৫) নিহত হয়। গুরুরত আহত আরেক যাত্রী আব্দুল্লাহকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার মাহবুবুল আলমের মেয়ে ফাতেমা আলম (২৪) ও একই উপজেলার হোসেন পাটওয়ারীর ছেলে আবদুল্লাহ (২৫)। তারা দুইজনেই প্রাথমিক সহকারি নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সিএনজি এবং হাজীগঞ্জগামী পিকআপটি ঘোষেরহাট এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ফাতেমা আলম মারা যায়।
ওই সিএনজিতে থাকা আরো ৩ জনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখাসে আবদুল্লাহ নামের আরেক পরীক্ষা মারা যায়। নিহতরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য হাজীগঞ্জ থেকে সিএনজি করে চাঁদপুর আলআমিন স্কুল এন্ড কলেজে আসছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। তবে এই দুর্ঘটনায় সিএনজি ও পিকআপের চালক পলাতক রয়েছে বলে জানান চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।।
স্থানীয়রা জানান, দ্রুত গতিতে সিএনজি চাঁদপুরের দিকে যাওয়ার পথে পিকআপের সাথে ঘোষেরহাট মিয়ার বাজারে ভয়াবহ দুর্ঘনা ঘটে। দুর্ঘটনার সাথে সাথেই আমরা ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্বার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করি।
সিএনজিতে থাকা বাকী যাতীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে যান।
এ ঘটনায় দুই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার খবর শুনতে পেরে চাঁদপুর মডেল থানার এস আই মোতালেব, কবির হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন