প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২ । ১১:২৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দুই গাঁজা কারবারী আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ২০ মে শুক্রবার সন্ধ্যা রাতে উপজেলার আইটপাড়া এলাকা ও রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকা থেকে ২ মাদক কারবারীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনর নির্দেশে উপজেলার আইটপাড়া এলাকায় এস.আই মো. সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ মাদক কারবারী মো. জুয়েল হোসেন (৩১) কে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক করে।

একই দিনে এস.আই নিরস্ত্র আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ের উত্তর উত্তর গাব্দেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৩’শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী মো. মিলন খলিফা(৩৫)কে আটক করে।

আটকৃত মাদক কারবারী মো. জুয়েল হোসেন আটপাড়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে এবং মাদক কারবারী মো. মিলন খলিফা রূপসা উত্তর ইউনিয়নের উত্তর গাব্দেগাঁও এলাকার মৃত মোস্তফা খলিফার ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৮’শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন