প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২ । ৪:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর হানারচরে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদে নিবন্ধিত জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় দ্বিতীয় ধাপে বিশেষ ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।
জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্যে জেলেদের মাঝে চাউল এ চাল দেওয়া হয়। ২১ মে শনিবার সকাল ৯ টা থে‌কে দিনব‌্যাপী ১৯৩৬ জন জেলের মাঝে ৮০ কেজি করে চাউল বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আঃ ছাত্তার রাড়ী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সচিব মোঃ ফজলুর রহমান, ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবু ছৈয়াল,ইউপি সদস্য আবুল কালাম (কালু) গাজী, হারুন খা, বারেক বেপারী, অলিউল্লাহ প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন