প্রকাশের সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ । ৩:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ৮৯জন অনুপস্থিত

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথম দিনে এসএসসি ও সমমান পরীক্ষায় ৮৯ জন অনুপস্থিত।

১৪ নভেম্বর ছিল এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের পদার্থ বিজ্ঞান, দাখিল পরীক্ষার্থীদের কোরআন মাজিদ ও তাজবীদ পরীক্ষা। কুমিল্লা শিক্ষা বোড ও বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের আওতায় মোট ১১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ১শ ১২জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫শ ১০জন। ভোকেশনালে ১৯৯জন ও দাখিলে ১ হাজার ৪শ ৩জন। এর মধ্যে এসএসসিতে ১৯ ও ভোকেশনালে ১০ ও দাখিলে ৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।

উল্লেখ্য যে, কচুয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩শ ১৪ জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন