প্রকাশের সময়: শনিবার, ২১ মে, ২০২২ । ৫:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সামিউল প্রধানকে সভাপতি, জিএম মানিককে সাধারণ সম্পাদক এবং নূরনবী আহাম্মেদকে সাংগঠনিক সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

২১ মে শনিবার ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেন। নতুন কমিটির সভাপতি সামিউল প্রধান বিগত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ও সাধারণ সম্পাদক জিএম মানিক প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কমিটিতে অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি আবদুল্লাহ আল রাহাদ, সালাউদ্দিন খান, তানভীর আহমেদ, মাহমুদুল হাসান জীবন, হাসিবুল ইসলাম, গোলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ রায়হান, রেদওয়ানুর রহমান, ইয়াছিন আরাফাত নাজমুল, মোঃ জাকারিয়া, তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নূরনবী আহাম্মেদ, সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, খলিলুর রহমান, নিরব আহমেদ, দপ্তর সম্পাদক নাহিয়ান আহাদ, উপ দপ্তর সম্পাদক জিহাদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাওন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল গাজী, অর্থ সম্পাদক আবদুল কাদের, উপ অর্থ সম্পাদক মোঃ নাজিম, সাহিত্য সম্পাদক হাবীব আদনান, সংস্কৃতি সম্পাদক ইয়াকুব আলী বিজয়, সমাজসেবা সম্পাদক সিয়াম আহমেদ, ক্রীড়া সম্পাদক মোঃ রাকিব সরকার, ছাত্রী সম্পাদক তানজিলা আক্তার রিয়া, রাজনৈতিক শিক্ষা পাঠচক্র সম্পাদক তানজিমুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বেলাল আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান, আইন সম্পাদক ইমপুল খান, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পাদক আকরাম হোসেন, জনস্বাস্থ্য সম্পাদক রাকিব হোসেন, পরিবেশ ও জলবায়ু সম্পাদক সাইফুল ইসলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক ফারাবী আহমেদ মজিব, সদস্য এইচ এম শরীফুল ইসলাম, শাহাদাৎ হোসেন, সাইফুল ইসলাম বাপ্পি, মোঃ ছালেহ আহমেদ, মোঃ মামুন মিয়া, মোঃ নাজমুল হাসান, মোঃ শহিদউল্লাহ, ফাহিম রহমান, মোঃ ফয়েজ আহমেদ ও মোঃ মোজাম্মেল হক।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের নব-নির্বাচিত সভাপতি সামিউল প্রধানক বলেন, আমার উপর যে দায়িত্ব দেয়া হয়েছে তার জন্যে আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের সকল কেন্দ্রিয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাকে সাহস ও প্রেরণা দিয়ে পাশে থাকার জন্যে আমার জেলার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। তিনি দেশ এবং মানুষের কল্যানে কাজ করার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন