প্রকাশের সময়: রবিবার, ২২ মে, ২০২২ । ৬:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রামপুর মনিহার জিএম ফজলুল হক বালিকা উবি’র সভাপতি আল মামুন পাটওয়ারী

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মনিহার জি এম ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মোঃ আল মামুন পাটওয়ারী।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসার মোঃ আজহারুল ইসলামের স্বাক্ষরিত স্মারক মূলে ২ বছরের জন্য ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হয়। এতে সভাপতি হিসেবে রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারীকে সভাপতি নির্বাচিত করা হয়। পদাধিকার বলে প্রধান শিক্ষক বিলকিছ আক্তার সদস্য সচিব হিসেবে থাকবেন। কমিটিতে প্রতিষ্ঠা সদস্য পদ শুন্য রয়েছে বলে জানা গেছে। দাতা সদস্য হিসেবে মোঃ আমিনুল হক মনোনীত হয়েছে।
সাধারণ অভিভাবক সদস্য নির্বাচিত হন মাইনুদ্দীন খান, মোঃ ফারুক হোসেন, মিজানুর রহমান, নারগিস সুলতানা, সংরক্ষিত মহিলা অভিভাক সদস্য শিখা রানী পাল, সাধারন শিক্ষক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম পাটওয়ারী, রীতা রানী পাল, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম পাটওয়ারী, রীতা রানী পাল, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শাহনাজ বেগম মুক্তা। এছাড়াও বিদ্যালয়ের নব গঠিত কমিটির সকলের মতামতের ভিত্তিতে রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী সোহেলকে বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারী বলেন, মনিহার জি এম ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করে যাব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, এ এলাকার কৃতি সন্তান চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. জে আর ওয়াদুদ টিপু পাটওয়ারী এবং অত্র এলাকার সকলের সহযোগীতা নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন করার সর্বাত্মক চেষ্টা করে যাবো।
এদিকে নব নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন ম্যানেজিং কমিটির সকল সদস্য বৃন্দ। বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন এবং পড়ালেখার মানোন্নয়নে সকলেই এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন